দেশের রাজনীতি ও সমাজে অস্থিরতা চলছে মন্তব্য করে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জি এম) কাদের বলেছেন, মানুষ সার্বিক অস্থিরতা থেকে মুক্তি পেতে জাতীয় পার্টির দিকে তাকিয়ে আছে। গতকাল শনিবার রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক টিমের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
জি এম কাদের বলেন, সাংগঠনিকভাবে শক্তি অর্জন করতে পারলে দেশের মানুষ জাতীয় পার্টির ওপর আস্থা রাখবে।