কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয় এর অধীন জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমী (নেকটার) শূন্য পদসমূহে জনবল নিয়োগ দেবে। ১২টি পদে মোট ২০ জনকে নিয়োগ দেবে।
পদের নাম ও সংখ্যা: চিফ ইন্সট্রাক্টর (প্রশিক্ষণ)- ০১টি, চিফ ইন্সট্রাক্টর (আইসিটি)- ০১টি, সিনিয়র প্রশিক্ষক (আইসিটি)- ০৩টি, গবেষণা সমন্বয়কারী- ০১টি, প্রশিক্ষক (আইসিটি)- ০৩টি, সহকারী ইন্সট্রাক্টর- ০২টি, সহকারী প্রশিক্ষক (ইংরেজী)- ০১টি, সহকারী প্রশিক্ষক (আইসিটি)- ০৩টি, সহকারী প্রকৌশলী (কম্পিউটার)- ০১টি, সহকারী লাইব্রেরিয়ান-০১টি, অফিস সহায়ক- ০১টি, নিরাপত্তা প্রহরী- ০২টি।
আবেদন শুরুর সময়: ১০ অক্টোবর ২০১৯ তারিখ সকাল ১০টা থেকে আবেদন করা যাবে।
আবেদনের শেষ সময়: ০৭ নভেম্বর ২০১৯ বিকেল ০৫টা পর্যন্ত আবেদন করা যাবে।
আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা অনলাইনে http://nactar.teletalk.com.bd এই ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে পারবেন।
বিস্তারিত বিজ্ঞপ্তিতে দেখুন