ফিলিস্তিনের জেরুজালেমের উত্তর-পশ্চিম এলাকায় এক ফিলিস্তিনি তরুণকে গুলি করে হত্যার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে তোলপাড় সৃষ্টি করেছে।
ডেইলি সাবাহ জানায়, আল-জাইম চেকপয়েন্টে নিরস্ত্র ওই ফিলিস্তিনি তরুণকে গুলি করে হত্যা করে ইসরায়েলি পুলিশ।
ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায়, এক ফিলিস্তিনিকে চেকপয়েন্ট থেকে ফিরে যেতে বলা হয়। ওই তরুণ ফিরে গেলে পেছন দিকে তাকে গুলি করে হত্যা করা হয়।
তবে ঘটনাটি দেড় বছর আগের বলে ধারণা করা হচ্ছে। তবে ভিডিওটি সম্প্রতি অনলাইনে প্রকাশ পায়।
টুইটারে এই ভিডিও দেখে নেটিজেনরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান। একজন লেখেন, ইসরায়েলি পুলিশ একজন ছেড়ে দিয়ে গুলি করল। এটি পুরোপুরি সন্ত্রাসবাদ।