পাকিস্তানি পপ গায়িকা রাবি পিরজাদা তার একটি অন্তরঙ্গ ভিডিও নিয়ে বিপাকে পড়ছেন। হঠাৎ নেট দুনিয়ায় ভাইরাল হয়ে গেছে ভিডিওটি।
কীভাবে সোশ্যাল মিডিয়ায় তার ভিডিও ফাঁস হল তা পরিষ্কারভাবে জানা না গেলেও নেটিজেনদের একাংশ মনে করছেন, পাকিস্তানের মেজর জেনারেল আসিফ গফুরের সঙ্গে একটি ‘আইটেম সং’-কে কেন্দ্র করে রাবির বাকযুদ্ধই এর অন্যতম কারণ।
কয়েকদিন আগে পাকিস্তানি অভিনেত্রী নীলম মুনিরের একটি ছবিতে আইটেম নাচের বিরুদ্ধে কথা বলেন গফুর। সেই ঘটনার সমালোচনা করে টুইটারে পোস্ট দিয়েছিলেন রাবি। তার জেরে রাবির ভিডিও ফাঁস হল কী না, তা নিয়ে বাড়ছে জল্পনা।
অনেকে আবার বলছেন, রাবির প্রাক্তন প্রেমিকই এই ঘটনার জন্য দায়ী। ব্যক্তিগত আক্রোশ থেকে ভিডিও ফাঁস করা হয়েছে।
কেউ আবার বলছেন, নিজেই নিজের ভিডিও তুলেছিলেন রাবি। অসাবধানে সে সব ফাঁস হয়ে গেছে।