লাগেজ নষ্ট হওয়ায় বিমানকর্মীদের ওপর ক্ষুব্ধ সোনাক্ষী

বিমানে চড়তে গিয়ে বাজে অভিজ্ঞতার শিকার হয়েছেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা।

বিমানকর্মীদের অবহেলায় ভেঙে গেছে তার শখের লাগেজ। রবিবার দেশটির ইনডিগো এয়ারলাইনসে ভ্রমণ করেন তিনি। 

হায়দরাবাদ থেকে মুম্বাই ফিরছিলেন তিনি। এদিনের বিড়ম্বনা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন তিনি।

টুইটারে শেয়ার করা ভিডিও ক্লিপে ক্ষতিগ্রস্ত লাগেজটি দেখিয়েছেন সোনাক্ষী। লাগেজের দুটি হাতল এবং একটি চাকা ভেঙে গিয়েছে। এই বিড়ম্বনার শিকার হতে হয়েছে তাকে।

তিনি বলেন, ‘সুন্দর ঠিকঠাক একটি ব্যাগ নিয়ে ইনডিগো ফ্লাইটে চড়ি। ফিরে আসতে হয়েছে সম্পূর্ণ ভাঙা এবং নষ্ট চাকার ব্যাগ নিয়ে।’

এ বছরে ২০ ডিসেম্বরে সালমানের বিপরীতে দাবাং থ্রি-তে দেখা যাবে সোনাক্ষী। আর পরের বছরের ১৪ আগস্ট অজয় দেবগণের বিপরীতে আসছে সোনাক্ষীর ‘ভুজ: দ্য প্রাইড অব ইন্ডিয়া।’