বাংলাদেশের সংবিধান এখনো অসম্পূর্ণ রয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাংবাদিক ও বাহাত্তরের সংবিধান পুনঃপ্রতিষ্ঠা জাতীয় কমিটির আহ্বায়ক কামাল লোহানী। গতকাল সোমবার ঢাকা রিপোটার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে কমিটি আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
কামাল লোহানী বলেন, ‘আমরা তো সেই সূচনাতেই বলেছিলাম এটি অসম্পূর্ণ রয়েছে কারণ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করা আদিবাসী জনগোষ্ঠীকে আমরা এই সংবিধানে সংযুক্ত করতে পারিনি। আমাদের মুক্তিযুদ্ধের স্লোগান ছিল ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র এবং সমাজতন্ত্র। কিন্তু বাহাত্তরের সংবিধানে মূলনীতি ছিল বাঙালি জাতীয়তাবাদ, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র।’