সাতক্ষীরা সদরের বাইপাস সড়কে মোটরসাইকেলের ধাক্কায় শামীম আহমেদ নামে এক গ্রাম্য চিকিৎসক নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শামীম আহমেদ বকচর গ্রামের ছিদ্দিক হোসেনের ছেলে।
সাতক্ষীর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, বাইপাস সড়কে দ্রুতগামী একটি মোটরসাইকেলের সঙ্গে সাইকেল আরোহীর মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে সাইকেল আরোহী মারাত্মক আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।