জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্ব পরীক্ষার ফল প্রকাশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৭ সালের মাস্টার্স শেষপর্ব (নিয়মিত) পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এ পরীক্ষায় ৩০টি বিষয়ে সারাদেশে ১৫৭ টি কলেজের ১ লাখ ৩৮ হাজার ৬৬৯ জন পরীক্ষার্থী মোট ১১৪টি কেন্দ্রে অংশগ্রহণ করে। এতে  ১ লাখ ৫ হাজার ৪৫৫ জন উত্তীর্ণ হয়েছে। পাসের হার ৭৬ দশমিক ৫ ভাগ।  

জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম জানান, প্রকাশিত ফল  www.nubd.info থেকে জানা যাচ্ছে।