ভর্তি পরীক্ষায় অছাত্র ও বহিরাগতদের অনুপ্রবেশ ঠেকাতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) দুই আবাসিক হলে গভীর রাতে পুলিশি অভিযান চালিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গত সোমবার রাত দেড়টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত এ অভিযান চালানো হয়। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা সুষ্ঠু রাখতে এ ধরনের পদেক্ষপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রভোস্ট কমিটি। তবে গভীর রাতের আকস্মিক এ অভিযানে ক্ষুব্ধ শিক্ষার্থীরা।
একাধিক শিক্ষার্থী দেশ রূপান্তরকে জানান, রাত দেড়টার দিকে তিন শতাধিক পুলিশ সদস্য নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ও শহীদ মুখতার ইলাহী হলে অভিযান চালানো হয়।