লালবাগে ফাঁস দিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা

রাজধানীর লালবাগে বীথি আক্তার (১৪) নামে এক স্কুলছাত্রী ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানিয়েছে স্বজনরা। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় শহীদনগর ১৭১ নম্বর হক মাস্টারের টিনশেড বাড়িতে এ ঘটনা ঘটে। মাদারীপুরের শিবচর উপজেলার বাগমারা গ্রামের মৃত আলিম খলিফার মেয়ে বীথি লালবাগ ইউসেফ স্কুলের ৮ম শ্রেণিতে পড়ত।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, রাত ৮টার দিকে অচেতন অবস্থায় বীথি নামের ওই ছাত্রীকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার গলায় অর্ধচন্দ্রাকৃতির কালো দাগ রয়েছে। তার ফাঁস দেওয়ার কারণ জানাতে পারেনি স্বজনরা। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে।