তুরস্কে একটি বাণিজ্য মেলায় মেয়েদের এক জোড়া জুতা বিক্রি হয়েছে ১১ হাজার ডলারে, বাংলাদেশি মুদ্রা যা প্রায় ৯ লাখ ৪২ হাজার টাকা।
আনাদলু জানায়, ইস্তাম্বুলে আয়োজিত জুতা এবং চামড়াজাত পণ্যের মেলায় এই জুতা বিক্রি করে তুরস্কের জুতা প্রস্তুতকারী কোম্পানি বায়রাম পোলাত।
মূল্যবান পাথর দিয়ে হাতে এই জুতা জোড়া বানানো হয়। বিশেষভাবে এই জুতা কিনে নেয় কাতারের একটি জুতা প্রস্তুতকারী কোম্পানি।
বায়রাম পোলাত ৩০ বছর ধরে নারীদের জুতা প্রস্তুত করে আসছে। বিশেষ ডিজাইনে জুতা প্রস্তুত করতে তাদের খ্যাতি আছে।
৮ম বারের মতো আয়োজিত মেলাটিতে অংশগ্রহণ করে ৬৫টি দেশের দেড় হাজার ব্যবসায়ী। এতে প্রদর্শিত হচ্ছে তুরস্কের ১০০টি কোম্পানির জুতা।