শ্রাবণ্য’র উপস্থাপনায় দুই অনুষ্ঠান

শ্রাবণ্য তৌহিদা। পেশায় ডাক্তার। নেশায় উপস্থাপিকা। চার বছর ধরে ক্রিকেটবিষয়ক অনুষ্ঠানের উপস্থাপক হিসেবে নিজের যোগ্যতা তুলে ধরেছেন। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ-ভারত সিরিজ চলাকালীন দুটি অনুষ্ঠান উপস্থাপনা করছেন তিনি।

জিটিভি জানায়, চ্যানেলটি ক্রিকেট নিয়ে বিশেষ চারটি অনুষ্ঠান প্রচার করছে। অনুষ্ঠানগুলোর মধ্যে রয়েছে ম্যাচের শুরুতে দারাজ নিবেদিত ‘ক্রিকেট ম্যানিয়া’। ম্যাচের মধ্য বিরতিতে বাংলালিংক নিবেদিত ‘মিড উইকেট’। ম্যাচ শেষে গিয়ার নিবেদিত ‘ক্রিকেট এক্সট্রা’ এবং গাজী গ্রুপ নিবেদিত ‘ক্রিকেট হাইলাইটস’।

এই আয়োজনে ‘ক্রিকেট এক্সট্রা’ এবং ‘ক্রিকেট ম্যানিয়া’ অনুষ্ঠানে সাবেক ক্রিকেটারগন ম্যাচ নিয়ে পর্যালোচনা করবেন। ৭ নভেম্বর সিরিজের ২য় টি-২০র ‘ক্রিকেট ম্যানিয়া’য় অতিথি হিসেবে থাকছেন  ডিরেক্টর অব কোচিং গাজী গ্রুপ এবং জাতীয় দলের সাবেক সহকারী কোচ মো. সালাউদ্দিন।   ‘ক্রিকেট এক্সট্রা’য় অতিথি হয়ে থাকছেন জাতীয় দলের সাবেক ক্যাপ্টেন খালেদ মাসুদ পাইলট । এই অনুষ্ঠানটি দুটি উপস্থাপনা করেছেন  তৌহিদা শ্রাবণ্য।