১৫ বছর আইনি লড়াই শেষে রাঙ্গামাটির একমাত্র শিশুপার্কটি অবশেষে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে। এটি দীর্ঘদিন অবহেলা আর অযতেœ পড়ে ছিল। রাঙ্গামাটি জেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সহযোগিতায় শিশুপার্কটি গতকাল বুধবার উদ্বোধন করা হয়েছে।
সকালে শহরের রিজার্ভ বাজার এলাকায় পার্কটি উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নববিক্রম কিশোর ত্রিপুরা। উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক এস এম শফি কামাল, পার্ক ব্যবস্থাপনায় কমিটির সদস্য সাংবাদিক সুনীল কান্তি দে, নজরুল ইসলাম প্রমুখ।
পার্কের উন্নয়নে আরও এক কোটি টাকা বরাদ্দের কথা জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান। তিনি আরও বলেন, যেহেতু এটি শহরের একমাত্র শিশুপার্ক, এটিকে আরও কীভাবে সুন্দর করা যায়, সে জন্য উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা থাকবে।
জেলা প্রশাসক বলেন, ‘এখনো যেটুকু জায়গা বেদখল আছে, তা দখলমুক্ত করে আরও দৃষ্টিনন্দন করা হবে।