সাভারের বেসরকারি বিশ্ববিদ্যালয় ইস্টার্ন ইউনিভার্সিটির ষষ্ঠ সমাবর্তন ১৬ নভেম্বর অনুষ্ঠিত হবে। গতকাল বুধবার দুপুরে ক্যাম্পাস প্রাঙ্গণে আয়োজিত সংবাদ সম্মেলনে উপাচার্য অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইন এ তথ্য জানান। জানা গেছে, সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত থাকবেন যুক্তরাষ্ট্রের বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স মিজ জোয়ান ওয়াগনার। বিশেষ অতিথি হিসেবে থাকবেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ।