চট্টগ্রামে বিমানবন্দর সড়কে যানজট হ্রাসে নগরীর দেওয়ানহাট থেকে বারিক বিল্ডিং মোড় পর্যন্ত রিকশা চলাচল বন্ধ করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। ট্রাফিক বিভাগের পূর্ব ঘোষণা অনুযায়ী গতকাল বুধবার সকালে প্রায় তিন কিলোমিটার সড়কে রিকশা চলাচল বন্ধ রাখা হয়।
সিএমপি উপকমিশনার তারেক আহমেদ দেশ রূপান্তরকে জানান, বিমানবন্দর সড়ক দিয়ে সিইপিজেড ও কেপিইজেডের গাড়ি চলাচল করায় এখানে যান চলাচলের অনেক চাপ থাকে। রিকশার কারণে দেওয়ানহাট থেকে বারিক বিল্ডিং পর্যন্ত এলাকায় তীব্র যানজট লাগে। পরিস্থিতি মোকাবিলায় রিকশা মালিক সমিতি ও চট্টগ্রাম সিটি করপোরেশনের সঙ্গে আলোচনা হয়। সবার সম্মতিতে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।হতে পারবে। কিন্তু মূল সড়কে চলতে দেওয়া হবে না। তাছাড়া আশপাশ এলাকার গলিতে চলতে পারবে।