সাতক্ষীরা পৌরসভার সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা শেখ আশরাফুল হক ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার সকাল ৭টা ১৫ মিনিটে তিনি শহরের সুলতানপুরে অবস্থিত তার নিজ বাসভবনে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর।
তিনি স্ত্রী, ৩ পুত্র, ২ কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব গুণগ্রাহী রেখে গেছেন।
শেখ আশরাফুল হক সাতক্ষীরা সড়ক বিভাগে তার কর্মজীবন শুরু করেন। অবসরের পর তিনি সক্রিয়ভাবে রাজনীতির সঙ্গে যুক্ত হন। তিনি সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সভাপতি ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন।
তিনি প্রথমে সাতক্ষীরা পৌরসভার ২নং ওয়ার্ডের মেম্বর নির্বাচিত হন। পরবর্তীতে পরপর ৩ বার নির্বাচিত হন চেয়ারম্যান।
তৃতীয় মেয়াদে তিনি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর সরকার পৌরসভার নির্বাচিত জনপ্রতিনিধিদের পদমর্যাদা পরিবর্তন করলে তিনি মেয়র হন।