দক্ষিণ ভারতীয় সিনেমা ‘বাহুবলি’র নায়ক প্রভাসের প্রেম নিয়ে গুঞ্জনের শেষ নেই। কখনো শোনা যায় ওই ছবির নায়িকা আনুশকা শেঠির সঙ্গে প্রেম করছেন, কেউ বা বলছেন পরিবারের দেখা মেয়েকেই বিয়ে করবেন।
শুধু ‘বাহুবলি’ই নয়, খলনায়ক ‘বল্লালদেব’ চরিত্রের রানা ডগ্গুবতিকে নিয়েও নারীদের আগ্রহ কম নয়!
কিছুদিন ধরে শোনা যাচ্ছে, বলিউডের নবাগত অভিনেত্রী রাকুল প্রীত সিং-এর সঙ্গে জড়িয়েছেন রানা। তারা নাকি চুটিয়ে প্রেম করেছেন। দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে কান পাতলেই এ খবর শোনা যাচ্ছে।
সম্প্রতি সোফি চৌধুরীর টক শো ‘ওয়ার্ক ইট আপ’-এ হাজির হন রাকুল। সেখানেই রানার সঙ্গে সম্পর্কের বিষয়ে বলেন, “হে ভগবান, রানা আমার প্রতিবেশী। আর তা ছাড়া আমরা দুজনেই একে অপরের ভালো বন্ধু।”
আরও বলেন, “আমাদের একটা বন্ধু গ্রুপ রয়েছে যার মধ্যে রানা ও লক্ষ্মী মঞ্চুও রয়েছেন। লক্ষ্মী হলেন আমার বেস্ট ফ্রেন্ড বলতে পারেন। আর ও রানা আর আমার কমন ফ্রেন্ড। আমি যখন থেকে আমার ফিল্মি ক্যারিয়ার শুরু করেছি, তখন থেকেই রানা আমার বন্ধু। আর তা ছাড়া এই মুহূর্তে আমি কোনো সম্পর্কে নেই। আমি এখন শুধুই আমার কাজে মন দিয়েছি।”
সর্বশেষ অজয় দেবগনের বিপরীতে ‘দে দে পেয়ার দে’ ছবিতে অভিনয় করেন রাকুল। সঙ্গে ছিলেন টাবু। সামনে আছে সিদ্ধার্থ মালহোত্রার বিপরীতে ‘মারজাভা’।