লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে এবারে শ্রেষ্ঠ বিদ্যালয় প্রধান, সহকারী শিক্ষক ও শ্রেষ্ঠ বিদ্যালয় মনোনায়ন সম্পন্ন হয়েছে। গত ৫ নভেম্বর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে এ ফলাফল প্রকাশ করে।
গতকাল বৃহস্পতিবার উপজেলা শিক্ষা কর্মকর্তা সোলায়মান মিঞা জানান, এবারের প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে হাতীবান্ধা উপজেলার মহিলা ক্যাটাগরিতে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হলেন মাকসুদা পারভিন শাপলা। তিনি শিংগীমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। পুরুষ ক্যাটাগরিতে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক এরশাদ হোসাইন লেলিন। তিনি পাইকারটারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।