গত ২৮ অক্টোবর প্রকাশিত ‘ভেজাল জমি কাউন্সিলর আনিসের জন্য আশীর্বাদ’ শীর্ষক সংবাদের একটি অংশের প্রতিবাদ জানিয়েছেন দক্ষিণ বনশ্রীর এল-ব্লকের ১০ নম্বর সড়কের ৩৫ নম্বর বাড়ির বাসিন্দা আয়েশা খাতুন। তার পক্ষে আইনজীবী মোহাম্মদ মামুনের মাধ্যমে পাঠানো প্রতিবাদলিপিতে বলা হয়, আয়েশা খাতুনের প্রয়াত প্রবাসী স্বামী আবুল খায়ের মোল্লা তাকে ও তার একমাত্র ছেলেকে ওয়ারিশ রেখে মারা যান। ওয়ারিশসূত্রে তারা ওই বাড়ি ভোগদখল করছেন। সেখানে তার স্বামী ও ছেলেকে নিয়ে জনৈক নিরাপত্তাকর্মীর বরাত দিয়ে যে তথ্য প্রকাশ হয়েছে তা সঠিক নয়। ওই সংবাদে তার ও তার ছেলের মালিকানা প্রশ্নবিদ্ধ হয়েছে, যা কোনোভাবেই কাম্য নয়।
প্রতিবেদকের বক্তব্য : আয়েশা বেগমের প্রয়াত স্বামীর জমির মালিকানা বা ওয়ারিশসূত্রে তাদের মালিকানা নিয়ে প্রতিবেদন তৈরি করা বা তাদের নিয়ে কোনো কিছু লেখা প্রতিবেদনের উদ্দেশ্য ছিল না; বরং আমরা প্রতিবেদনটি তৈরি করেছি স্থানীয় কাউন্সিলরের দখল, চাঁদাবাজিসহ নানাবিধ সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ে। প্রতিবেদনে স্থানীয়দের দেওয়া তথ্য থেকে তাদের নাম এসেছে।