উপকূলবাসীদের সতর্ক ও নিরাপদ আশ্রয়ে থাকার আহ্বান জানিয়েছে বিএনপি। গতকাল শুক্রবার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
এতে বলা হয়, বাংলাদেশের সমুদ্র উপকূলবর্তী এলাকাসমূহে ঘূর্ণিঝড়ের প্রবল আশঙ্কা দেখা দিয়েছে। এ অবস্থায় ঘূর্ণিঝড়ের আঘাত থেকে রক্ষা পেতে উপকূলবাসীদের সতর্ক ও নিরাপদ আশ্রয়ে থাকার আহ্বান জানাচ্ছে বিএনপি।
এদিকে রাতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশ রূপান্তরকে বলেন, উপকূলীয় জেলাসমূহের বিএনপির নেতাকর্মীদের স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে নিরাপদ স্থানে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি সরকারকে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি।