সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতিতে নিয়োগ

সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ৩টি পদে মোট ৭ জনকে নিয়োগ দেবে।

পদের নাম ও সংখ্যা: ডাটা এন্ট্রি অপারেটর (মহিলাদের জন্য সংরক্ষিত)- ০৪টি, সহকারী ক্যাশিয়ার (মহিলাদের জন্য সংরক্ষিত)- ০২টি, ড্রাইভার- ১টি।

আবেদনের সময়সীমা: ০৩ ডিসেম্বর ২০১৯ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে।

আবেদনের প্রক্রিয়া: আবেদনকারীকে সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি এর ওয়েবসাইট http://pbs.sunamganj.gov.bd থেকে আবেদন ফরম ডাউনলোড করে পূরণ করে জেনারেল ম্যানেজার, সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি, ওয়েজখালী, সুনামগঞ্জ বরাবর  প্রেরণ করতে হবে।

বিস্তারিত বিজ্ঞপ্তিতে দেখুন