রাজধানীতে ছাপাখানার মেশিনের আঘাতে শ্রমিকের মৃত্যু

রাজধানীর নয়া পল্টন মসজিদ গলির একটি ছাপাখানায় কাজ করার সময় মেশিনের আঘাতে মামুন মিয়া (২২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার বেলা সাড়ে ১২টার দিকে প্রিন্টেস লিমিটেডে নামের ওই কারখানায় এই দুর্ঘটনা ঘটে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুর দেড়টার দিকে তাকে তার সহকর্মীরা উদ্ধার কর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সহকর্মীরা জানিয়েছেন মামুন প্রিন্টেস লিমিটেডে নামের ওই ছাপাখানায় কাজ করেন। এক মাস আগেই তিনি কাজে যোগ দিয়েছেন। আজ দুপুরে কাজ করার সময় মেশিনের সঙ্গে তার মাথা জোরে আঘাত লাগে। এতে তার মাথা ফেটে যায়। পরে তাকে সহকর্মীরা হাসপাতালে আসেন।

সহকর্মী সিদ্দিকুর রহমান জানান, তার বাড়ি নোয়াখালী চাটখিল উপজেলায়। থাকতেন ফকিরাপুল এলাকায়।