বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জন্মদিন–ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আজ রবিবার রাজধানীর মতিঝিলের দেওয়ানবাগ শরিফে আশেকে রাসুল (সা.) সম্মেলন অনুষ্ঠিত হবে। সকাল ৭টায় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হবে সম্মেলন। এরপর পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্যের ওপর বক্তব্য রাখবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামি চিন্তাবিদ, গবেষক ও ওলামায়ে কেরামগণ। বাদ জোহর সূফী সম্রাট হজরত সৈয়দ মাহ্বুব-এ-খোদা দেওয়ানবাগী (মাদ্দাজিল্লyহুল আলী) হুজুর কেব্লা বাণী মোবারক প্রদান করে সম্মেলনের আখেরি মোনাজাত পরিচালনা করবেন। এ সম্মেলনে দেশের বিভিন্ন জেলা থেকে লাখ লাখ লোকের সমাগম হবে। অনুষ্ঠানে যোগদান করে অশেষ ফায়েজ, বরকত ও রহমত হাসিলের আহ্বান জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।