রূপনগরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশু নিহত

রাজধানীর রূপনগর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় আহত ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন মিজানুর রহমান (৬) মারা গেছে।

শনিবার দিবাগত রাত ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে তার মৃত্যু হয়।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া রবিবার সকালে খবরটি নিশ্চিত করেন।

তিনি জানান, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মিজানের পেটের নাড়িভুঁড়ি বেড়িয়ে গিয়েছিলো। তাকে ইনসেনটিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) ভর্তি রাখা হয়েছিলো। গত রাত ২টায় সে মারা গেছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।

তিনি আরও জানান, রূপনগরের বিস্ফোরণের ঘটনায় এখনো ৩জন ভর্তি রয়েছে।

নিহত মিজানুরের বাবার নাম মো. রোকন মিয়া। থাকতো রুপনগর শিয়ালবাড়ি মজিবরের বস্তিতে। প্রতিভা স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী দুই ভাইয়ের মধ্যে বড়।