রংপুরের মিঠাপুকুরে সোমবার সকালে ধানক্ষেত থেকে আজগার আলী (৩৮) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত আজগার আলী হর নারায়নপুর শিমুল বাজার এলাকার আলিফ উদ্দিনের ছেলে। তিনি কৃষিকাজ করতেন।
স্থানীয়রা জানায়, সোমবার সকালে মিঠাপুকুর উপজেলার ২ নং রানীপুকুর ইউনিয়নের হর নারায়ন পুরের শিমুল বাজার এলাকায় একটি ধানক্ষেতে মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় লোকজন।
মিঠাপুকুর থানার (ওসি) জাফর আলী বিশ্বাস বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহটি হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গলায় গামছা দিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে। তবে কি কারণে তাকে হত্যা করা হয়েছে তদন্ত করলে তা জানা যাবে।