প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের নাম ১ নম্বর সদস্য হিসেবে ঘোষণা করে রংপুরের পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার অডিটরিয়াম হলে সম্মেলনের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ। বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট আজিজুর রহমান রাঙ্গা, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন পৌর মেয়র এ এস এম তাজিমুল ইসলাম শামীম।
সম্মেলনে বক্তব্য দেন রংপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রেজাউল করিম রাজু, জেলা আওয়ামী লীগের সহসভাপতি এ কে এম ছায়াদত হোসেন বকুল, সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক শাহিদুল ইসলাম পিন্টু, শিক্ষা ও মানবসম্পদবিষয়ক সম্পাদক জাসেম বিন জুম্মুন, পীরগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও সাবেক এমপি নুর মোহাম্মদ ম-ল, রংপুর জেলা আওয়ামী লীগের সদস্য রওশন আরা ওয়াহেদ।