শেরেবাংলা কৃষি বিশ্বদ্যিালয়ের (শেকৃবি) শিক্ষার্থী গোলাম জেনিথের ছোটভাই আকিব ইসলাম অমির হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে মানববন্ধন হয়েছে। গতকাল সোমবার ক্যাম্পাসে এ কর্মসূচি পালন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।
মানববন্ধনে শেকৃবির ভিসি ড. কামাল উদ্দিন আহাম্মদ বলেন, বিশ্ববিদ্যালয়ের ৭৫ ব্যাচের শিক্ষার্থী জেনিথের ভাই অমিকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়। পরে পুলিশ তার গলিত লাশ উদ্ধার করে। জড়িতদের প্রচলিত আইনে সর্বোচ্চ শাস্তির দাবি করেন তিনি। গত ২ নভেম্বর নিখোঁজ হয় শেরপুরের নালিতাবাড়ীর আব্দুর রউফ খানের ছেলে অমি। ৬ নভেম্বর পৌর শহরের কালিনগর এলাকায় তল্লাশির সময় তার লাশ উদ্ধার করে পুলিশ।