সংসদে বিদ্যুৎ প্রতিমন্ত্রী

৮৭ কেন্দ্রে উৎপাদন হবে ৩৯ হাজার ৮৬২ মেগাওয়াট বিদ্যুৎ

ভবিষ্যতে বিদ্যুতের চাহিদার কথা বিবেচনা করে উৎপাদন ক্ষমতা বৃদ্ধির মহাপরিকল্পনা নিয়েছে সরকার। এ পরিকল্পনায় বিভিন্ন মেয়াদে নতুন ৮৭টি কেন্দ্রে ৩৯ হাজার ৮৬২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ জ¦ালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। গতকাল সোমবার জাতীয় সংসদের পঞ্চম অধিবেশনে বিএনপিদলীয় সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজের লিখিত প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ তথ্য জানান।

বিদ্যুতের উৎপাদন ক্ষমতা বৃদ্ধির মহাপরিকল্পনা তথ্য তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে মোট ১৫ হাজার ৯৩৫ মেগাওয়াট ক্ষমতার ৪৮টি বিদ্যুৎকেন্দ্র নির্মাণাধীন রয়েছে। এ বিদ্যুৎকেন্দ্রগুলো ২০১৯ থেকে ২০২৭ সালের মধ্যে পর্যায়ক্রমে চালু হবে। এছাড়া ৩ হাজার ২৭৭ মেগাওয়াট ক্ষমতার ১৪টি বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের চুক্তি স্বাক্ষর প্রক্রিয়াধীন। এ বিদ্যুৎকেন্দ্রগুলো ২০২১ থেকে ২০২৪ সালের মধ্যে পর্যায়ক্রমে চালু হবে।