স্থানীয় সরকারমন্ত্রী

গ্রামে পৌঁছে দেওয়া হচ্ছে শহরের সুবিধা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন অনুযায়ী শহরের সব সুবিধা গ্রামীণ মানুষের দ্বারপ্রান্তে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম। তিনি বলেছেন, ‘শুধু নদীভাঙন বা দারিদ্র্যের কারণে মানুষ শহরে আসে না। শিক্ষিতদের মধ্যেও শহরে আসার প্রবণতা বেশি। গ্রামে শহরের সব সুবিধা দেওয়া সম্ভব হলে, তারা আর আসবেন না।’

গতকাল সোমবার রাজধানীর আগারগাঁওয়ে ডিজিটাল সেন্টারের নবম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন। তিনি আরও বলেন, ‘শুধু ঢাকা বা চট্টগ্রামে এত মানুষকে জায়গা দেওয়া সম্ভব নয়।