আগামী বৃহস্পতিবার শুরু হতে যাওয়া উন্নয়ন মেলায় ১৯০টি স্টল নিয়ে ১৩০ প্রতিষ্ঠান অংশ নেবে বলে জানিয়েছে আয়োজক সংস্থা পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সাত দিনব্যাপী এ মেলা প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন বলে গতকাল জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে জানায় পিকেএসএফ।
এ সময় পিকেএসএফ চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জমান আহমদ, এমডি মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ, ডিএমডি ড. মো. জসীম উদ্দিন, গোলাম তৌহিদ, সিনিয়র এডিটোরিয়াল অ্যাডভাইজার অধ্যাপক শফি আহমেদ উপস্থিত ছিলেন।