নুসরাতকে যৌন হয়রানির মামলায় সাক্ষ্যগ্রহণ পেছাল

ফেনীর সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে যৌন হয়রানির মামলায় সাক্ষ্যগ্রহণ আবারও পেছানো হয়েছে। গতকাল বুধবার ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদ সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ২৯ জানুয়ারি নতুন দিন ঠিক করেন। এর আগে গত ২৭ অক্টোবর বিচারক ছুটিতে থাকায় গতকাল (১৩ নভেম্বর) সাক্ষ্যগ্রহণের দিন নির্ধারণ করা হয়েছিল।