৩ পদে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে নিয়োগ

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এর স্থায়ী শূন্য পদসমূহে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়। ৩টি পদে নিয়োগ দেবে।

পদের নাম : সাঁট-লিপিকার কাম-কম্পিউটার অপারেটর

পদ সংখ্যা : ০১টি

শিক্ষাগত যোগ্যতা : স্নাতক বা সমমানের ডিগ্রি।

অন্যান্য যোগ্যতা : সাঁট লিপিতে প্রতি মিনিটে শব্দের গতি বাংলা ও ইংরেজিতে যথাক্রমে ৫০ ও ৮০, কম্পিউটার টাইপিং-এ প্রতি মিনিটে শব্দের গতি বাংলা ও ইংরেজিতে যথাক্রমে ২৫ ও ৩০।

বেতন স্কেল : ১১,০০০-২৬,৫৯০ টাকা।

পদের নাম : গাড়ি চালক

পদ সংখ্যা : ০১টি।

শিক্ষাগত যোগ্যতা : এসএসসি।

বেতন স্কেল : ৯,৩০০-২২,৪৯০ টাকা।

পদের নাম : পরিচ্ছন্নতা কর্মী

পদ সংখ্যা : ০১টি।

শিক্ষাগত যোগ্যতা : ৮ম শ্রেণী।

বেতন স্কেল : ৮,২৫০-২০,০১০ টাকা।

আবেদনের সময়সীমা : ১২ ডিসেম্বর ২০১৯ তারিখের মধ্যে আবেদনপত্র পাঠাতে হবে।

আবেদনের ঠিকানা : আগ্রহী প্রার্থীরা http://www.nmst.gov.bd/ ওয়েবসাইট থেকে আবেদন ফরম ডাউনলোড করে এবং পূরণ করে মহাপরিচালক, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর, আগারগাঁও, শেরে বাংলা নগর, ঢাকা-১২০৭ বরাবর আবেদনপত্র জমা দিতে হবে।