ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে সাংবাদিককে মারধর

ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে বরিশাল বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থী ‌‘বরিশাল বানী’র বিশ্ববিদ্যালয় প্রতিনিধি রবিউল ইসলামকে মারধর করেন কতিপয় শিক্ষার্থী। 

এ ঘটনায় বিভাগীয় প্রধান, ছাত্র উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে লিখিত অভিযোগ করে নিরাপত্তা চেয়ে দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়েছে ভিকটিম শিক্ষার্থী ।

সহকারী প্রক্টর মো. মহিউদ্দীন সাব্বির বলেন, ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে কারো গায়ে হাত দেওয়া কোন ভাবেই কাম‍্য নয়। যদি কারো বিরুদ্ধে লিখে থাকে তাহলে আইনগত ব‍্যবস্থা নিতে পারে। কাউকে শারীরিকভাবে লাঞ্ছিত করার মানে আইন নিজের হাতে তুলে নেওয়া। বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বোচ্চ পদক্ষেপ নিবে বলে জানান তিনি।

বৃহস্পতিবার দুপুর ১২ টায় তারিকুল ইসলামের নেতৃত্বে আব্দুল আজিজ, আজম খান, রাজু ও মেহেদী (মিশাদ) ডেকে নিয়ে রবিউল ইসলামকে বেদম মারধর ও শারীরিকভাবে লাঞ্ছনা করে।  

এ ব‍্যাপারে অভিযুক্ত গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১ ম বর্ষের শিক্ষার্থী তরিকুল ইসলাম বলেন, তাকে ডেকে নিয়ে জিজ্ঞেস করেছি। কিন্তু মারধর করিনি।