উইন্ডিজের জয়

লক্ষেèৗতে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে উইন্ডিজ ৩০ রানে হারিয়েছে আফগানিস্তানকে। আগে ব্যাট করে ৫ উইকেটে ১৬৪ রান তোলে উইন্ডিজ। জবাবে আফগানিস্তান ৯ উইকেটে ১৩৪ রান তোলে। পুরো ম্যাচে দারুণ পারফরম্যান্স করেন উইন্ডিজ অধিনায়ক কাইরন পোলার্ড।

টস হেরে ব্যাট করতে নেমে দলীয় ৪ রানে প্রথম উইকেট হারায় উইন্ডিজ। দ্বিতীয় উইকেটে ৮৭ রানের জুটি গড়েন ইভিন লুইস ও শিমরন হেটমায়ার। হেটমায়ার (২১) ফিরলে জুটি ভাঙে। দলীয় ১০০ রানে আউট হন লুইস (৬৮)। তার ৪১ বলের ইনিংসে ছিল ৪ চার ও ৬ ছক্কা। এছাড়া পোলার্ড খেলেন ২২ বলে অপরাজিত ৩২ রানের ইনিংস। দুই চার ও এক ছক্কা হাঁকান পোলার্ড। আফগানদের হয়ে সর্বোচ্চ ২৭ রান করেন নাজিবুল্লাহ জাদরান। উইন্ডিজের কেসরিক উইলিয়ামস ৩টি ও পোলার্ড নেন ২টি উইকেট। ম্যাচসেরার পুরস্কার পান পোলার্ড। সিরিজের পরবর্তী ম্যাচটি হবে আগামীকাল।