ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে ওই উপজেলার এক কলাবাগানে ঘটনাটি ঘটে।
স্কুলছাত্রীকে রাতেই ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্কুলছাত্রীর বাবা জানান, রাত সাড়ে ৮টার দিকে তার মেয়ে বাড়ির পাশে বাবা-মাকে ডাকতে যাচ্ছিল। এ সময় স্কুলছাত্রী বাড়ির বাইরে গেলে একই গ্রামের রুহুল আমিনের ছেলে রিফাত হোসেন ওরফে সালেহীনসহ (১৬) আরও ৩ জনের সহযোগিতায় তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। পরে বাড়ির পাশের একটি কলাবাগানে নিয়ে ধর্ষণ করে ফেলে রেখে যায়।
পরিবারের লোকজন তাকে না পেয়ে খোঁজা-খুঁজি শুরু করে। এক পর্যায়ে তাকে কলাবাগান থেকে অচেতন অবস্থান উদ্ধার করে রাতেই ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে।
শৈলকুপা থানার ওসি (তদন্ত) মো. মহাসিন হোসেন জানান, এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে রাতেই রিফাত হোসেন ওরফে সালেহীনের নাম উল্লেখ করে আরও ৩ জনের নামে থানায় মামলা করেছেন।
ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।