ভারতের সমর্থন নিয়ে ক্ষমতায় টিকে থাকার কারণে দেশের সমস্যা নিয়ে তাদের সঙ্গে সরকার কথা বলতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার রাজধানীর একটি হোটেলে এক সেমিনারে এমন মন্তব্য করেন তিনি।
মির্জা ফখরুল বলেন, বর্তমান সরকার যতদিন থাকবে, ততদিন দেশের স্বার্থ ক্ষুণ্ন হবে। দেশের স্বার্থ রক্ষায় আপস করেননি বলে খালেদা জিয়াকে কারাগারে রাখা রয়েছে।
এসময় সরকারকে ক্ষমতা থেকে সরানোর জন্য জাতীয় ঐক্য গড়ে তোলারও আহ্বান জানান বিএনপি মহাসচিব।
‘ফেনী নদীর পানি প্রত্যাহার চুক্তি : বাংলাদেশের সম্ভাব্য বিপর্যয়’ শীর্ষক এই সেমিনারের আয়োজন করে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ-অ্যাব।