চাঁদপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিল এবং চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তমের ঐচ্ছিক তহবিলের চেক বিতরণ করা হয়েছে।
রবিবার শাহরাস্তি উপজেলা মিলনায়তনে রফিকুল ইসলাম এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক বিতরণ করেন।
এই সময় তিনি উপজেলার বিভিন্ন অসহায়, দুস্থ, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ৫৭ জনের হাতে প্রায় ৩২ লাখ টাকার চেক তুলে দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা চেয়ারম্যান ফরিদ উল্লাহ চৌধুরী, পৌর মেয়র আব্দুল লতিফ মিয়া, উপজেলা নির্বাহী অফিসার শিরিন আক্তার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান মিন্টু।
এর আগে রফিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাহরাস্তি উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।