বিএসপিএ’র বর্ষসেরা কবিরুল ইসলাম

বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (বিএসপিএ) আয়োজনে এবং ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় মার্সেল-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল ২০১৯’র পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে গতকাল। শহীদ ক্যাপ্টেন এম. মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে পুরস্কার তৃতীয়বারের মতো ‘বিএসপিএ’র বর্ষসেরা ক্রীড়াবিদ হয়ে ‘আব্দুল মান্নান লাডু ট্রফি’ জিতেছেন মো. কবিরুল ইসলাম। প্রথম রানার-আপ রুমেল খান এবং দ্বিতীয় রানার-আপ মো. শামীম হাসান। গত ৮ অক্টোবর শুরু হওয়া আসরে মোট ১২টি ডিসিপ্লিনের ১৮টি ইভেন্টের খেলায় অংশ নিয়েছেন বিএসপিএ’র সদস্যরা।