প্রাথমিক সমাপনীতে প্রথম দিনে বহিষ্কার ১১

প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনীর প্রথম পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত এ পরীক্ষা হয়। পরে রাতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রথম দিনে সারা দেশে ১ লাখ ৪৩ হাজার ৯৫৭ শিক্ষার্থী অনুপস্থিত ছিল। আর অসদুপায় অবলম্বনে রংপুর বিভাগে ১০ ও ঢাকা বিভাগে একজনকে বহিষ্কার করা হয়েছে।

এতে আরও বলা হয়, প্রাথমিক সমাপনীতে প্রথম পরীক্ষায় অনুপস্থিত ছিল ৯৭ হাজার ৬০২ জন। এর মধ্যে ছাত্র ৫২ হাজার ৩৩৪ ও ছাত্রী ৪৫ হাজার ২৬৮ জন। ইবতেদায়িতে ৪৬ হাজার ৩৫৫ শিক্ষার্থী অনুপস্থিত ছিল। এর মধ্যে ছাত্র ২৮ হাজার ২৭ ও ছাত্রী ১৮ হাজার ৩২৮ জন। সারা দেশে ৭ হাজার ৪৫৮টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষা ২৪ নভেম্বর শেষ হবে।