পেঁয়াজসহ নিত্যপণের দাম বৃদ্ধির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক হারে মূল্য বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ফরিদপুর বিএনপি।

সোমবার সকালে শহরের ডায়াবেটিক মোড় হতে ফরিদপুর জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েলের নেতৃত্বে প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এই সময় জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শহিদ পারভেজ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আমিনুর রহমান মুছা, সাবেক সহ-দপ্তর সম্পাদক দিলদার হোসেন, সাবেক সদস্য হাসানুর রহমান মৃধা, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট হাবিবুর রহমান হাফিজ, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হোসেন মিঠুসহ আরো অনেকে।  

এই সময় বক্তারা সরকারের লোকজনের কারসাজিতে পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধিতে জনগণের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাওয়ার জোর প্রতিবাদ জানান এবং কারাবন্ধি বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবি করেন।