যাত্রাবাড়ীতে লোহার সিলিং মাথায় পড়ে শ্রমিকের মৃত্যু

রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইলে একটি কারখানায় কাজ করার সময় দুর্ঘটনায় এক কর্মচারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় মাতুয়াইল কলেজ রোডের সিলিকা ফ্যান কারখানায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম আ. রউফ (৬২)। তার বাড়ি বাগেরহাটের কচুয়ায়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, মাতুয়াইলের ওই ফ্যান কারাখানায় কাজ করতেন রউফ। সোমবার বেলা ১২টার দিকে সহকর্মীরা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সহকর্মীরা জানিয়েছেন রউফ সকালে কারখানায় কাজ করার সময় উপর থেকে একটি বিশাল লোহার সিলিং তার মাথার উপর পড়লে এই দুর্ঘটনা ঘটে। ঘটনাটি তদন্তের জন্য সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে। মৃতদেহ মর্গে রাখা হয়েছে।