উপজেলা আনসার কর্মকর্তাসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা

ইউনিয়ন আনসার দলনেত্রীকে লাঞ্ছিত ও মারধরের অভিযোগে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা কামরুল হাসানসহ ১৩ আনসার সদস্যের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলার আওলাই ইউনিয়ন আনসার দলনেত্রী মুর্শিদা বেগম বাদী হয়ে জয়পুরহাট বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে মামলাটি করেন। মামলাটি জয়পুরহাট জেলা ও দায়রা জজ এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত বিচারক এম এ রব হাওলাদার সিআইডিকে তদন্তের নির্দেশ দেন।

আসামীরা হলেন পাঁচবিবি উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা কামরুল হাসান (৩১), আনসার সদস্য শকিমুদ্দিন সরদার (৫০), নাসির উদ্দীন (৪৯), ইমরান (২৭), রমজান আলী (৫৫), মোছা. রাবেয়া (২৯), নূরুল ইসলাম (৪৫), মোছা. রতœা (৩৮), মোছা. আনোয়ারা (৩০), আবেদ আলী (৩২), সমসের (৪০), রেজুয়ান (৩৫) ও ওয়াজেদ আলী (২৯)।