বর্তমানে আইটি সেক্টরে ১০ লাখ লোকের কর্মসংস্থান আছে জানিয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ‘আগামী চার বছর অর্থাৎ ২০২৩ সাল নাগাদ আইসিটি সেক্টরে আরও ১০ লাখ লোকের কর্মসংস্থান হবে।’ গতকাল মঙ্গলবার রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজিত বাংলাদেশ ইউনিভার্সিটির তরুণ উদ্যোক্তা-পৃষ্ঠপোষক কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘সরকার চায় তরুণরা শুধু চাকরির পেছনে না ছুটে সফল উদ্যোক্তা হবে। একজন উদ্যোক্তা সফল হলে বহু কর্মসংস্থান সৃষ্টি হবে। সেজন্য সরকার প্রযুক্তিনির্ভর তরুণ উদ্যোক্তা তৈরিতে সহায়তা দেবে।’