জন্মদিনে শুভেচ্ছায় ভাসলেন সাক্ষী ধোনি

নিজের ৩১তম জন্মদিনে শুভেচ্ছায় ভেসেছেন ভারতের তারকা ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনির স্ত্রী সাক্ষী ধোনি। শুভেচ্ছা জানানোদের তালিকায় টিম ইন্ডিয়ার অন্যতম সদস্য হার্দিক পান্ডিয়াসহ রয়েছেন অনেকে।

২০১০ সালে ভারতকে বিশ্বকাপ জেতানো অধিনায়ক ধোনিকে বিয়ে করেন সাক্ষী। এরপর তার নিজের গায়েও লেগেছে তারকা তকমা। এই দম্পতির ঘরে রয়েছে জিভা নামে এক কন্যা সন্তান।

মঙ্গলবার জন্মদিনে স্বামী, কন্যা জিভাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু ছবি পোস্ট করেছেন সাক্ষী। তাতে শুভেচ্ছা জানিয়ে কমেন্ট করেছেন তারকা অলরাউন্ডার পান্ডিয়া।

জন্মদিনে ধোনির স্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন তারকা ব্যাটসম্যান রবিন উথাপ্পাও। এ উপলক্ষে সাক্ষী, স্ত্রী শীতল গৌতম ও নিজের একটি ছবি পোস্ট করেছেন তিনি।

সাক্ষীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দল চেন্নাই সুপার কিংস। ইন্ডিয়ার সুপার লিগ ফুটবল দল চেন্নাইয়ান এফসি।