বরিশাল উচ্চ মাধ্যমিকে বৃত্তি পাচ্ছে ৫৯৩ শিক্ষার্থী

বরিশালে ২০১৯ সালে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ৫৯৩ শিক্ষার্থীকে ফলাফলের ভিত্তিতে মেধা (ট্যালেন্টপুল) ও সাধারণ বৃত্তি দেওয়ার তালিকা প্রকাশ করা হয়েছে।

বুধবার বরিশাল শিক্ষাবোর্ডের সচিব অধ্যাপক বিপ্লব কুমার ভট্টাচার্য্য স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওই তথ্য জানানো হয়।

প্রকাশিত তালিকা অনুযায়ী বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৩২ জনকে মেধাবৃত্তি ও ৫৬১ জন শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি দেওয়া হবে। ৩২ জন মেধাবৃত্তিপ্রাপ্তদের মধ্যে বিজ্ঞান বিভাগের ১৬ শিক্ষার্থী, মানবিক বিভাগের আট শিক্ষার্থী ও ব্যবসায় শিক্ষা বিভাগের আট শিক্ষার্থী রয়েছে।

সাধারণ বৃত্তি পাচ্ছে ৫৬১ শিক্ষার্থী। যার মধ্যে বিজ্ঞান বিভাগে ১৪০ জন ছাত্র ও ১৪১ জন ছাত্রীসহ মোট ২৮১ জন। মানবিক বিভাগে ৭০ জন ছাত্র ও ৭০ জন ছাত্রীসহ মোট ১৪০ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৭০ জন ছাত্র ও ৭০ জন ছাত্রীসহ মোট ১৪০ জন শিক্ষার্থী।