গত ১৬ নভেম্বর দেশ রূপান্তরে প্রকাশিত ‘কুর্মিটোলা-বাউনিয়া ও কালশীর আতঙ্ক জুয়েল’ শীর্ষক সংবাদের প্রতিবাদ জানিয়েছেন পল্লবী থানা যুবলীগের সাধারণ সম্পাদক জুয়েল রানা। প্রতিবাদলিপিতে তিনি বলেন, আমি ও আমার বাবা রিকশা চালানোর তথ্য মিথ্যা। প্রকৃতপক্ষে আমাদের বেবিট্যাক্সি ও সিএনজির ব্যবসা ছিল। স্থানীয় এমপি আমাকে যুবলীগের সাধারণ সম্পাদক করেননি। দলে সক্রিয়ভাবে কাজ করায় দল থেকেই খুশি হয়ে আমাকে এই সম্মানী পদ দেওয়া হয়েছে। সাভারের বিরুলিয়ায় আমার স্ত্রীর নামে কোনো বাড়ি নেই। মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে পৈতৃক জায়গায় বাড়ি করেছি। আমি ব্যাংক থেকে লোন নিয়ে একটি সিআরভি গাড়ি ক্রয় করেছি। আমার কর্মীদের নিয়েও কিছু মিথ্যা তথ্য এসেছে। আমার প্রতিপক্ষ সম্মানহানির জন্য উঠে পড়ে লেগেছে। তারা এসব তথ্য দিয়ে থাকতে পারে।
প্রতিবেদকের বক্তব্য : সঠিক তথ্য-উপাত্তের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। প্রকাশিত সংবাদের প্রতিটি অভিযোগের সত্যতা যাচাইয়ে সংশ্লিষ্টদের বক্তব্য নেওয়া হয়েছে। স্থানীয়দের বক্তব্য ও অভিযোগের বাইরে সংবাদে প্রতিবেদকের নিজস্ব কোনো মন্তব্য নেই।