এক ম্যাচে দুই পরিবর্তনের তালিকায় ‘প্রথম’ বাংলাদেশ

আইসিসির পরিবর্তন সংক্রান্ত নতুন নিয়মের পর প্রথম দল হিসেবে এক ম্যাচে দুই পরিবর্তন নিয়েছে বাংলাদেশ। লিটন দাস আহত হওয়ার পর মেহেদী হাসান মিরাজকে ব্যাট করানো হয়। এরপর নাঈম হাসানের পরিবর্তে ফিল্ডিংয়ে নামেন তাইজুল ইসলাম।

আইসিসির নিয়মে এই ধরনের বদলিকে ‘কনকাশন’ বলা হয়। গত আগস্টে প্রথমবার নিয়মটির সুযোগ ব্যবহার করে অস্ট্রেলিয়া। স্টিভ স্মিথের পরিবর্তে নামানো হয় মার্নাসকে।

লিটন এদিন ২৭ বল খেলে যাওয়ায় ১২তম ব্যাটসম্যান হিসেবে মাঠে নামেন মিরাজ। নাঈম আহত হলেও ব্যাট করে যান। পরে ফিল্ডিং করতে নামেননি।

এই নিয়ম অনুযায়ী ব্যাট করা বদলি খেলোয়াড়রা আর বল করতে পারবেন না। যার কারণে নাঈমের অভাব বাংলাদেশকে ভোগাবে।

বাংলাদেশ এদিন টস জিতে আগে ব্যাট করে ১০৬ রানে গুটিয়ে যায়। সাদমান ইসলাম (২৯), লিটন দাস (২৪) ও নাঈম (১৯) ছাড়া কেউই দুই অঙ্ক ছোঁয়া রান করতে পারেননি। বরং বাকিদের মধ্যে তিনজন খুলতে পারেনি রানের খাতা।

বাংলাদেশ দলের জন্য বড় ঘাতক হয়ে এসেছেন ভারতীয় দলের পেসার ইশান্ত শর্মা। ২২ রানে ৫ উইকেট নিয়েছেন তিনি। ২৯ রানে দুটি উইকেট নেন উমেশ যাদব। দুটি উইকেট মোহাম্মদ শামির।