চুয়াডাঙ্গার দর্শনায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে দেলোয়ার হোসেন (৫৫) নামে এক বৃদ্ধর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দুyপরে দামুড়হুদা উপজেলার দর্শনা রেল স্টেশনের অদূরে কেরু অ্যান্ড কোম্পানির জৈবসার কারখানার কাছে এ ঘটনা ঘটে।

দেলোয়ার হোসেন জীবননগর উপজেলার ধানখোলা গ্রামের বাসিন্দা।

চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ ফাঁড়ির (জিআরপি) উপ-পরিদর্শক জালাল উদ্দিন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি দুপুরে চুয়াডাঙ্গার দর্শনা রেলস্টেশন অতিক্রম করে যাওয়ার সময় ওই বৃদ্ধ কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বিকেলে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা মর্গে পাঠানো হয়। এ ঘটনায় পোড়াদাহ জিআরপি থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।