নিজেদের প্রথম ইনিংসে ৯ উইকেটে ৩৪৭ রান তুলে ইনিংস ঘোষণা করল ভারত। বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে করেছিল ১০৬ রান। অর্থাৎ প্রথম ইনিংসে বিরাট কোহলির দল লিড পেল ২৪১ রানের।
৩ উইকেটে ১৭৪ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করা ভারত প্রথম সেশনটা নিজেদের করে নেয়। আজিঙ্কা রাহানে ৫১ রান করে ফিরলেও বিরাট কোহলি তুলে নেন টেস্ট ক্যারিয়ারে নিজের ২৭তম সেঞ্চুরি। মাত্র ১ উইকেট হারিয়ে প্রথম সেশনে ১১৫ রান যোগ করে লাঞ্চে যায় ভারত।
কিন্তু দ্বিতীয় সেশনে বাংলাদেশের বোলাররা দাপট দেখায়। ৪ উইকেটে ২৮৯ রান নিয়ে লাঞ্চে যাওয়া দলটা দ্বিতীয় সেশনে ৪২ রান যোগ করতেই হারিয়ে ফেলে ৫ উইকেট। শেষ পর্যন্ত ৯ উইকেটে ৩৩১ রান তুলে ইনিংস ঘোষণা করে দেন ভারত অধিনায়ক বিরাট কোহলি।
শেষের পথে ভারতের প্রথম ইনিংস
স্বপ্নের এক সেশন পার করছে বাংলাদেশের বোলাররা। দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনে বাংলাদেশের বোলিং তোপে শেষের পথে ভারতের প্রথম ইনিংস। রবীন্দ্র জাদেজা, বিরাট কোহলির পর টানা তিন ওভারে ফিরে গেছেন রবিচন্দ্রন অশ্বিন, উমেশ যাদব ও ইশান্ত শর্মা। এই প্রতিবেদন লেখার সময় ভারতের স্কোর ৯ উইকেটে ৩৩১।
বাংলাদেশের বোলারদের ষষ্ঠ শিকার হয়ে বিরাট কোহলি ফেরার পর অশ্বিন ও ঋদ্ধিমান সাহা ২১ রানের জুটি গড়েন। ৯ রান করা অশ্বিনকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন আল-আমিন হোসেন। পরের ওভারেই উমেশ যাদবকে ফিরিয়ে দেন রাহী। ব্যক্তিগত রানের খাতা খোলার আগেই স্লিপে ক্যাচ দিয়েছেন যাদব। পরের ওভারে আল-আমিন ফিরে তুলে নেন ইশান্ত শর্মাকে। তিনিও রানের খাতা খুলতে পারেননি। শেষ উইকেটে মোহাম্মদ শামিকে নিয়ে ব্যাট করছেন ঋদ্ধিমান সাহা।
প্রথম ইনিংসে বাংলাদেশ গুটিয়ে গিয়েছিল ১০৬ রানে। এরই মধ্যে ভারত পেয়ে গেছে দু শ পেরোনো লিড।
দুর্দান্ত তাইজুলে ফিরলেন কোহলি
বাংলাদেশকে পুড়িয়ে লাঞ্চের আগেই সেঞ্চুরি তুলে নিয়েছিলেন বিরাট কোহলি। তবে দিনের দ্বিতীয় সেশনের শুরুতেই তাকে ফেরাতে সক্ষম হয়েছে বাংলাদেশ।
ইবাদত হোসেনর বলে তাইজুল ইসলামের হাতে ক্যাচ হয়েছেন ভারত অধিনায়ক। ডিপ স্কয়ার লেগে তাইজুল ক্যাচটা নিয়েছেন অসাধারণভাবে। ইবাদতকে ছাপিয়ে তাই এই উইকেটে শিকারে তাইজুল এসে যাচ্ছেন শিরোনামে।
ব্যক্তিগত ১৩৬ রানে ফিরলেন কোহলি। ১৯৪ বল খেলে ১৮ রানে নিজের ইনিংস সাজিয়েছেন এই ডানহাতি। ৩০৮ রানে ৬ উইকেট হারাল ভারত।
উইকেটে নতুন যোগ দেওয়া রবিচন্দ্রন অশ্বিনকে নিয়ে এখন ব্যাট করছেন ঋদ্ধিমান সাহা।
জাদেজাকে ফেরালেন রাহী
লাঞ্চের পর প্রথম ওভারেই সাফল্যের দেখা পেল বাংলাদেশ। দুর্দান্ত এক সুইং বলে রবীন্দ্র জাদেজাকে বোল্ড করে ফেরালেন আবু জায়েদ রাহী। ম্যাচে প্রথম উইকেটের দেখা পেলেন আগের ম্যাচে বাংলাদেশের সবচেয়ে সফল বোলার। পঞ্চম উইকেটের পতন হলো ভারতের। দলটির স্কোর ২৮৯/৫।
৪ উইকেটে ২৮৯ রান নিয়ে লাঞ্চে গিয়েছিল ভারত। বিরাট কোহলি ১৩০ ও জাদেজা অপরাজিত ছিলেন ১২ রানে। লাঞ্চের পর আর কোনো রান যোগ না করেই প্রথম ওভারেই ফিরতে হলো জাদেজাকে। তার ৪১ বলের ইনিংসে ছিল না কোনো চার বা ছক্কা। কোহলির সঙ্গে এখন উইকেটে যোগ দিয়েছেন ঋদ্ধিমান সাহা।
দ্বিতীয় দিনের প্রথম সেশন ভারতের
প্রথম দিনের পর দ্বিতীয় দিনের প্রথম সেশনটাও হতাশায় পার করল বাংলাদেশ। ভারত অধিনায়ক বিরাট কোহলি তুলে নিয়েছেন সেঞ্চুরি। ৬ উইকেট হাতে রেখে এরই মধ্যে ১৮৩ রানের লিড পেয়ে গেছে স্বাগতিকেরা।
আগের দিনের ৩ উইকেটে ১৭৪ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে ভারত। কোহলি ৫৯ ও আজিঙ্কা রাহানে ২৩ রানে দিন শুরু করেন। ফিফটি তুলে নিয়ে রাহানে (৫১) ফিরে গেলেও কোহলি তুলে নেন সেঞ্চুরি। রাহানের উইকেটটি নিয়েছেন তাইজুল ইসলাম। নাঈম হাসানের বদলি নামা এই স্পিনারের এটি প্রথম উইকেট।
৪ উইকেটে ২৮৯ রান নিয়ে লাঞ্চে গেছে ভারত। এই সেশনে ১ উইকেট হারিয়ে ১১৫ রান যোগ করেছে ভারত।
আরও একটি সেঞ্চুরি কোহলির
টেস্ট ক্রিকেটে আরও একটি তুলে নিলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি। ইনিংসের ৬৬তম ওভারের পঞ্চম বলে এবাদত হোসেনকে বাউন্ডারি হাঁকিয়ে দিবা-রাত্রির গোলাপি বলের প্রথম টেস্টেই তিন অঙ্ক স্পর্শ করলেন ডান হাতে এই ব্যাটার।
আগের দিন ৫৯ রানে অপরাজিত থাকা কোহলি সেঞ্চুরি পূর্ণ করতে খেলেন ১৫৯ বল। হাঁকিয়েছেন ১২টি বাউন্ডারি। টেস্ট ক্রিকেটে এটা তার ২৭তম সেঞ্চুরি; অধিনায়ক হিসেবে কুড়িতম।
রাহানেকে ফেরালেন তাইজুল
অর্ধশতক করার পর অজিঙ্কা রাহানেকে আর থিতু হতে দিলেন না অজিঙ্কা রাহানে। তাইজুল ইসলামের বলে হোসেনকে ক্যাচ দিয়ে ফিরেছেন টিম ইন্ডিয়ার এই সহ অধিনায়ক।
রাহানের বিদায়ে দিনের প্রথম উইকেট হারাল তিন উইকেটে ১৭৪ রানে ইডেন টেস্টের দ্বিতীয় দিনে ব্যাটিংয়ে নামা ভারত। উইকেট ছাড়ার আগে ৬৯ বলে সাত চারে ৫১ রান করেন রাহানে। তার বিদায়ে স্বাগতিকদের সংগ্রহ দাঁড়ায় চার উইকেটে ২৩৬।
শুক্রবার টসে জেতা বাংলাদেশ ব্যাটিংয়ে নেমে ১০৬ রান করতেই গুঁড়িয়ে যায় বাংলাদেশ।
কোহলি-রাহানেতে ২০০ পার ভারতের
আগের দিন অপরাজিত থাকা বিরাট কোহলি ও অজিঙ্কা রাহানের ব্যাটে চড়ে কলকাতা টেস্টের দ্বিতীয়দিন শনিবার বাংলাদেশের বিপক্ষে বড় লিড নিতে যাচ্ছে ভারত। এরই মধ্যে দুইশো রান ছাড়িয়ে গেছে দলটি। লিড বাড়িয়েছে একশোর বেশি।
ইডেন গার্ডেনসে সেঞ্চুরির পথে এগিয়ে যাচ্ছেন আগের দিন ৫৯ রানে অপরাজিত থাকা অধিনায়ক কোহলি। সেই সঙ্গে ডেপুটি রাহানকে নিয়ে বড় জুটি গড়তে যাচ্ছেন ডানহাতি এই ব্যাটসম্যান। চতুর্থ উইকেটে তাদের রান এরই মধ্যে ৬০ ছাড়িয়েছে।
দিবা-রাত্রির এই টেস্টে শুক্রবার টসে জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে ১০৬ রানে গুঁড়িয়ে যায় বাংলাদেশ। সাদমান ইসলাম (২৯), লিটস দাস (২৪), নাঈম হাসান (১৯) ছাড়া দুই অঙ্ক স্পর্শ করতে পারেননি দলটির কেউই।
ভারতের বোলারদের মধ্যে ২২ রানে পাঁচ উইকেট নেন ইশান্ত শর্মা। তিন উইকেট নেন উমেশ যাদব। দুই উইকেট নেন মোহাম্মদ শামি।
ইন্দোরে এর আগে সিরিজের প্রথম টেস্টে ইনিংসে হারে বাংলাদেশ।