অধ্যাপক নাজমা খান মজলিসের নতুন বইয়ের মোড়ক উন্মোচন

শিল্প সমালোচক ও শিল্পকলার ইতিহাসবিদ ড. নাজমা খান মজলিসের নতুন বই ‘সিলেক্টেড এসেস অন আর্ট অ্যান্ড আর্কিটেকচার’-এর মোড়ক উন্মোচন করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গ্রন্থটির মোড়ক উন্মোচন করেন বিশ্ববিদ্যালয়টির ভিসি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। নাজমা খান মজলিস ঢাবির ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক।

ঢাবির লেকচার থিয়েটার ভবনের সিরাজুল ইসলাম লেকচার হলে অধ্যাপক ড. আয়েশা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী। অনুষ্ঠানে বইটির ওপর আলোচনা করেন চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. এ কে এম খাদেমুল হক। অন্যদের মধ্যে অধ্যাপক মাহফুজুল ইসলাম, ড. নুসরাত ফাতেমা, সুরাইয়া আক্তার, ইতিহাস বিভাগের অধ্যাপক এম এম কাউসার ও ড. মাসুদ রানা খান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এতে ধন্যবাদ জ্ঞাপন করেন ইতিবৃত্ত প্রকাশনীর স্বত্বাধিকারী আলো আরজুমান বানু।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান বইটি প্রসঙ্গে বলেন, ‘লেখক তার দীর্ঘ চার বছরের গবেষণার প্রতিফলন তুলে ধরেছেন এ বইয়ে।